বিশালগড় , ১৮ নভেম্বর:- বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান। পিস্তল উচিয়ে প্রাণ নাসের হুমকি প্রদান। অভিযোগের কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মণ জানান বুধবার সকালে বিশালগড় পুর পরিষদের ৪ নং ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে ওনারা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়। আচমকা তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে চলে যান। সেখানে সকলের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়। বাকি কংগ্রেস কর্মী সহ প্রার্থী যখন আসছিল তখন পশ্চিম লক্ষ্মীবিল লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কংগ্রেস প্রার্থী সহ কর্মীদের ঘেরাও করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। তারা কংগ্রেস কর্মীদের স্পষ্ট জানিয়ে দেয় এলাকায় ভোট প্রচার করা যাবে না। দুষ্কৃতিদের মধ্যে এক জনের হাতে পিস্তল ছিল। সে পিস্তল উচিয়ে হুমকি দেয় তিনি যদি ঐ এলাকায় যান তাহলে গুলি করে হত্যা করা হবে। তারপর কংগ্রেস কর্মীরা সেখান থেকে কোনক্রমে পালিয়ে আসে। তারপর তিনি কংগ্রেস কর্মীদের নিয়ে বিশালগড় থানায় ছুটে যান। এবং অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান বিজেপি বুঝে গেছে তাদের সাথে মানুষ নেই। তাই তারা এই ধরনের ঘটনা সংগঠিত করছে। তিনি অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবি জানান।
বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ
2