7
আগরতলা, ২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগমের নির্বচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বাইক র্যালি। সিপিআইএম-এর পক্ষ থেকে সোমবার আগরতলা শহরে সংগঠিত করা হয় সুবিশাল বাইক র্যালি। সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বাইক র্যালি। বাইক র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। বাইক র্যালিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি জানান ২৭ নভেম্বর পুর নিগমের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এইদিনের বাইক র্যালি সংগঠিত করা হয়েছে।