আগরতলা, ২৪ নভেম্বর:- রহিমপুর বাজারে অবৈধ পাচার সামগ্রীর গোডাউনে হানা বিএসএফ-এর। ২ নভেম্বর কলমচৌড়া থানাধীন আশাবাড়ি নতুন বাজার এলাকায় বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পাচারকারিদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠে বিএসএফ। প্রতিদিন সীমান্ত এলাকার গ্রাম গুলিতে কঠোর নজরদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার সকালে বিএসএফ জওয়ানরা রহিমপুর বাজারের অবৈধ গোডাউন গুলিতে অভিযান চালায়। বিএসএফ-এর সাথে ছিল কলমচৌড়া থানার পুলিশ এবং কাস্টম অফিসাররা। গোডাউন গুলির দরজা ভেঙে চালানো হয় তল্লাসি অভিযান। এই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দ বাজি সহ নানান সামগ্রী। যা পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এইদিন উদ্ধারকৃত পাচার সামগ্রীর মূল্য অনুমানি প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার ফের রহিমপুর বাজারের অবৈধ পাচার সামগ্রীর গোডাউনে হানা দিল বিএসএফ
18