উত্তর ত্রিপুরা, ২৪ নভেম্বর:- উত্তর জেলায় পুর ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনারের পর্যালোচনা বৈঠক। উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী, উত্তর জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, জেলার পুলিশ সুপার, পুলিশ সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে উত্তর জেলায় পুর ভোটের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যের নির্বাচন কমিশনার। একই সাথে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী জানান ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে এইদিন নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে।
পুর ও নগর ভোটকে সামনে রেখে উত্তর জেলায় রাজ্য নির্বাচন কমিশনারের পর্যালোচনা বৈঠক
13