Home » পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে বুধবার সাঙ্গ হলো সরব প্রচার

পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে বুধবার সাঙ্গ হলো সরব প্রচার

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৫ নভেম্বর: – সাঙ্গ হল পুর ও নগর নির্বাচনের সরব প্রচার। সরব প্রচারের শেষ দিনে নির্বাচনী প্রচারে ঝড় তুললো বিভিন্ন রাজনৈতিক দল গুলি। বিভিন্ন রাজনৈতিক দল গুলি সরব প্রচারের অন্তিম লগ্নে নির্বাচনী প্রচারে ঝড় তুলে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। ২৭ নভেম্বর রাজ্যের ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার মধ্যে ইতিমধ্যে ৫ টিতে বিনা লড়াইয়ে জয়ী হয়ে গেছে শাসক দল। বাকি ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভোট কর্মীরা ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যাবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার সাথে রয়েছে রাজ্য পুলিশ ও টিএসআর। ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দান করতে পারে তা নিশ্চিত করছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে বুধবার শেষ হয়েছে সরব প্রচার। নির্বাচনের ভোট গণনা ২ ডিসেম্বর। সেই দিনই ভোটের ফলাফল জানা যাবে। এখন দেখার বিষয় গণদেবতারা কার পক্ষে রায় দেয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles