Home » ব্রাউনসুগার সহ এক ব্যক্তিকে আটক করলো আর.কে পুর থানার পুলিশ

ব্রাউনসুগার সহ এক ব্যক্তিকে আটক করলো আর.কে পুর থানার পুলিশ

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৫ নভেম্বর: – নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য। ক্রমশ নেশার করাল গ্রাসে চলে যাচ্ছে যুব সমাজ। রাজ্য সরকার যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখার জন্য নেশার বিরুদ্ধে আপোষ হীন নীতি নিয়ে চলছে। রাজ্যের আরক্ষা প্রশাসনও নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারপরও নেশা কারবারিরা গোপনে তাদের নেশার জাল রাজ্যের পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর সর্বত্র ছড়িয়ে ফেলেছে। পুলিশের অভিযানে নেশা কারবারিরা মাঝে মাঝে ধরা পড়লেও নেশার বাড়বাড়ন্ত রুখতে ব্যর্থ আরক্ষা প্রশাসন। এইবার গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল আর.কে. পুর থানার পুলিশ। আর.কে পুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উদয়পুর মহকুমার শালগড়া লিচুবাগান এলাকার বাসিন্দা সেলিম মিয়া তার বাড়িতে বসে নেশা সামগ্রী প্যাকেট করছে বিক্রয় করার জন্য। যথারীতি পুলিশ সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় ৮ থেকে ১০ গ্রাম ব্রাউন সুগার। উদয়পুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান আর.কে পুর থানার এসআই দীপাঞ্জন মজুমদার ও এসআই অজয় দেবনাথ অভিযান চালিয়ে নেশাকারবারি সেলিম মিয়াকে আটক করেছে। এই সেলিম মিয়ার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সেলিম মিয়া জানিয়েছে মেলাঘর থেকে সে এই নেশা সামগ্রী নিয়ে এসেছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত সেলিম মিয়ার সাথে অন্য কেউ জড়িত রয়েছে। তাই পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বুধবার সেলিম মিয়াকে আদালতে সোপর্দ করে পুলিশ। এখন দেখার পুলিশ রিমান্ডে সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অন্য কোন তথ্য বের করতে পারে কিনা আর.কে পুর থানার পুলিশ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles