Home » রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৫ নভেম্বর: -শহর আগরতলা ও তার আশপাশ এলাকায় নাম্বার বিহীন গাড়ি মাত্রারিক্ত গতিতে চলাচল অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে দুর্ঘটনাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর দুর্ঘটনার পর এই নাম্বার বিহীন গাড়ি গুলির আর হদিশ পাওয়া যায় না। কারণ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাম্বার বিহীন গাড়ি গুলি। এমনই একটি ঘটনা ঘটলো বুধবার রাজধানীর রামনগর বর্ডার গোল চক্কর এলাকায়। জানা যায় এইদিন চার বছরের এক শিশু তার দিদার সাথে বাড়িতে যাচ্ছিল। সেই সময় একটি নাম্বার বিহীন প্রাইভেট গাড়ি শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় শিশুটি। আহত শিশুর বাবা জানান গাড়ির ধাক্কায় ওনার ছেলে অনেকটা দূরে গিয়ে পড়েছে। ওনার ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তবে এইদিন দুর্ঘটনার পর নাম্বার বিহীন গাড়ির চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি। কারণ গাড়ির পিছু পিছু ধাওয়া করতে থাকে এলাকার জনগণ। শেষ পর্যন্ত আইজিএম চৌমুহনীতে এসে গাড়িটিকে আটক করে উত্তেজিত জনতা। গাড়িটিকে আটক করার পর ব্যাপক ভাংচুর করা হয় গাড়িটি। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পুলিশ অফিসার জানান গাড়ির চালককে ওনারা এসে ঘটনাস্থলে পান নি। গাড়িতে কতজন যাত্রী ছিল তাও জানেন না। ঘটনার তদন্ত করা হবে। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায় আহত শিশুটির অবস্থা আশঙ্কা জনক। ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গোল চক্কর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles