ট্রাফিক আইন লঙ্ঘন করে রাজধানীতে বাইক চালানোর অভিযোগ একাংশ যুবকের বিরুদ্ধে

আগরতলা : ট্রাফিক আইন লঙ্ঘন করে রাজধানীতে বাইক চালানোর অভিযোগ একাংশ যুবকের বিরুদ্ধে। অভিযোগ হোলি উৎসবের আনন্দে মাতোয়ারা একাংশ যুবক ট্রাফিক আইন ভঙ্গ করে শহরের বুকে সকাল থেকেই চালিয়ে যাচ্ছে মোটর বাইক। অভিযোগ নিয়ম ভঙ্গ করেই এক বাইকে একাধিক লোক নিয়ে শহরের চলাচল করার ছবি ধরা পড়েছে। শুধু তাই নয় হেলমেট ছাড়াই দিব্যি রাজধানীর বিভিন্ন জায়গায় একাংশ যুবক আইং ভঙ্গ করে চলেছে। অবশেষে পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় যানবাহন তল্লাশি চালায় পুলিস। আইন ভঙ্গ করে যারা বাইক নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা মদ্যপ অবস্থায় বাইক চালিয়েছে তাদের আটকও করা হয়েছে বলে জানান সদর মহকুমা পুলিস আধিকারিক দেব প্রসাদ রায়।

Related posts

বৃহস্পতি কলা কেন্দ্রের উদ্যোগে ২২ নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে সঙ্গীত উদয় সমারোহ

জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য সাব জুনিয়ার কাবাডি বালক ও বালিকা দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার

রাজধানীর এমবি টিলা বাজারে কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর বিজেপি কর্মীর