৫০ শয্যাবিশিষ্ট সিভিল হাসপাতালের শিলান্যাস হল রাজধানীতে

আগরতলা : আগরতলায় হতে যাচ্ছে সিভিল হাসপাতাল। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে রাজধানীর জ্যাকসন গেট এলাকায় সিভিল হাসপাতালের শিলান্যাস হয়। সিভিল হাসপাতাল নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করার পর মুখ্যমন্ত্রী জানান ভারত সরকারের নিয়ম মেনে আগরতলা শহরের মধ্যে ৫০ শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতাল নির্মাণ করা হবে। আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আগরতলায় আসবে তারা এই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। ৬ মাসের মধ্যে এই হাসপাতাল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। হাসপাতালটি চালু হয়ে গেলে আইজিএম হাসপাতাল ও জিবি হাসপাতালের উপর চাপ কিছুটা কমবে। সিভিল হাসপাতালটি দেখাশোনা করবে আগরতলা পুর নিগম। স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার।এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেস কুমার যাদব, স্বাস্থ্য সচিব কিরন গিত্যে সহ অন্যান্যরা।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর