ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তায় নামবে কংগ্রেস

আগরতলা : ওয়াকফ বিলের বিরোধিতায় কংগ্রেস। এই বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে। বৃহস্পতিবার একথা জানান প্রদেসঝ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে। এই বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্যরা। এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সরকারের সমালোচনা করেন কাঁটাতারের বেড়ার ওপারে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে চলায়। ইদের আগে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক