রাজধানীতে সিপিএম-র বিক্ষোভ মিছিল থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

আগরতলা : আরও বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য। একলাফে সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি পেল রান্নার গ্যাসের। বর্ধিত গ্যাসের দাম প্রত্যাহারের দাবি জানাল সিপিএম। মঙ্গলবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিএম আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে। এদিন দলের সদর মহকুমা কমিটির তরফে হয় বিক্ষোভ মিছিল।মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। মিছিল থেকে দাবি জানানো হয় অবিলম্বে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি প্রত্যাহার করার।

 

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা