রাজধানীতে সিপিএম-র বিক্ষোভ মিছিল থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

আগরতলা : আরও বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য। একলাফে সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি পেল রান্নার গ্যাসের। বর্ধিত গ্যাসের দাম প্রত্যাহারের দাবি জানাল সিপিএম। মঙ্গলবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিএম আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে। এদিন দলের সদর মহকুমা কমিটির তরফে হয় বিক্ষোভ মিছিল।মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। মিছিল থেকে দাবি জানানো হয় অবিলম্বে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি প্রত্যাহার করার।

 

Related posts

প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো

পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর