বাংলা নববর্ষকে সামনে রেখে রাজধানীতে হালখাতা নিয়ে বসেছেন দোকানীরা

আগরতলা : আধুনিকতার ছোঁয়ায় হাইটেকের যুগেও হারিয়ে যায় ব্যবসায়ীদের হিসেব রাখার হাল খাতার রীতি। বাংলা নতুন বছরের প্রথমদিন দোকানে দোকানে হাল খাতা খোলা হয়। প্রতিবছরের মতো এবারো দোকানে দোকানে হাল খাতা নিয়ে বসেছেন। ব্যবসায়ীরা জানান এখনও একাংশ ব্যবসায়ী হাল খাতার রীতি চালু রেখেছেন। বাংলা নব বর্ষের প্রথম দিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল খাতায় লিপিবদ্ধ করা হয়। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে হিসাবের নতুন খাতা খোলেন। বাংলা নব বর্ষের প্রথম দিন দোকানে দোকানে হাল খাতা খোলা হয় লক্ষ্মি নারায়ণ বাড়িতে হাল খাতার যাত্রা করে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিভিন্ন দোকানে হাল খাতা সাজিয়ে বসেছেন দোকানদাররা। এক ব্যবসায়ী জানান বর্তমান আধুনিক যুগে কম্পিউটারে সবকিছু হিসাব নিকাস করা হয়ে থাকে। তারপরও হাল খাতা যাত্রা করা হয়। এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন অনেকে।

 

Related posts

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী