ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে বিক্ষোভে যুব কংগ্রেস

আগরতলা : প্রায় তিন বছর পর সম্প্রতি ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় সরকার। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে। নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আন্দোলনে নামল প্রদেশ যুব কংগ্রেস। এদিন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বিক্ষোভ মিছিলটি অগ্নি নির্বাপণ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।তাদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তিও হয়। পড়ে তারা সেখানে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন। যুব নেতৃত্ব বিজেপি জোত সরকারের কড়া সমালোচনা করেন। তারা নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদ জানিয়ে বলেন এতে করে ইন্টারভিউ দেওয়া বহু যুবক যুবতী বয়স উত্তীর্ণ হয়ে গেছেন। এদিন আন্দোলন কারীদের গ্রেপ্তার করে এ ডি নগর নিয়ে যায় পুলিস।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী