রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার

oplus_0

আগরতলা :। অন্যান্য বছরের ন্যায় এই বছরও শুরু হল চৈত্র মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর সুখময় সাহা, বিশিষ্ট সমাজসেবী শ্যামল দে সহ অন্যান্যরা। চৈত্র মেলার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দিপক মজুমদার বলেন আগেও প্রতি বছর চৈত্র মেলা হত। কিন্তু এই বছর শিশু উদ্যানে চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। শহরবাসিকে সুন্দর ভাবে নাগরিক পরিষেবা প্রদানের জন্য পুর নিগম কাজ করে যাচ্ছে। আগে শহরের ব্যস্ত তম রাস্তা দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীদের চৈত্র মেলার সুযোগ করে দেওয়া হতো। তবে বেশি সংখ্যক ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া সম্ভব হতো না। তার উপর শহরে যানজটের সৃষ্টি হতো। তাই পরিকল্পনা করে এই বছর শিশু উদ্যানে চৈত্র মেলার আয়োজন করা হয়েছে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি