জেলা শাসক অফিস অভিযান কর্মসূচী ঘিরে আগরতলায় দুই বাম যুব সংগঠনের মিছিল

আগরতলা : কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে ৬ মে পশ্চিম জেলা জেলা শাসক অফিস অভিযান বাম দুই যুব সংগঠনের। তিন দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম দুই যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। দুই সংগঠনের সিদ্ধান্তক্রমে রাজ্যের আট জেলার জেলা শাসক অফিস অভিযান কর্মসূচী চলছে বর্তমানে। ৬ মে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিস অভিযান কর্মসূচী। একে সফল করতে মিছিল। মঙ্গলবার দুই বাম যুব সংগঠনের দক্ষিণ আগরতলা,পূর্ব আগরতলা ও মধ্য বনমালিপুর, পূর্ব আগরতলা অঞ্চলের তরফে হয় মিছিল। এদিন বিকেলে আগরতলা সেন্ট্রাল রোড থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। বিভিন্ন পথ ঘুরে আশ্রম চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ছিলেন যুব নেতা নবারুণ দেব, জয়দ্বীপ রাউত, রাজীব সাহা সহ অন্যরা। যুব নেতা জয়দ্বীপ রাউত বলেন, কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে যুবক যুবতীদের সংগঠিত করে লড়াই আন্দোলন চলছে। তিনি বলেন রাজ্যে কর্মসংস্থানের চিত্র ভয়াবহ। সরকারি পরিষেবা কর্মী সঙ্কটের কারণে মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ যুব নেতার। রাজ্যে স্বাস্থ্য- শিক্ষা দপ্তরের বেহাল দশা। কর্মী স্বল্পতায় ভুগছে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা