ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ননীগোপাল স্মৃতি অনূর্ধ্ব-১৩ ও ১৭ ফুটবল বিভাগে জোড়া সাফল্য পেলো গোমতী জেলা। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার হয় দুটি ফাইন্যাল ম্যাচ। অনূর্ধ্ব-১৩ বিভাগে ফাইন্যালে গোমতী জেলা ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় ধলাই জেলা-কে। দিনের দ্বিতীয় ফাইনালে অনূর্ধ্ব-১৭ বিভাগে গোমতী জেলা ৪-১ গোলের ব্যবধানে ধলাই জেলা-কে পরাজিত করে শিরোপা দখল করে নেয়। ম্যাচ শেষে উভয় বিভাগে চ্যাষ্পিয়ন দলকে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা ও ট্রফি এবং রার্নাস দলকে দেওয়া হয় নগদ ৫ হাজার টাকা সহ ট্রফি।ফাইনাল ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার,ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার সহ আরো অনেকে। অনূর্ধ্ব-১৩ বিভাগে ফাইন্যালে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় গোমতী জেলার ফুটবলার খুংসা জমাতিয়া এবং অনূর্ধ্ব-১৭ বিভাগের ফাইন্যালে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ভিন সেন উচাই।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ