প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো মোহড়া

শান্তিরবাজার ,২৪ নভেম্বর:- প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো মোহড়া। এয়ার স্ট্রাইকের উপর এইদিনের এই মোহড়া অনুষ্ঠীত হয়। মোহড়ায় কৃতিমভাব শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে স্মোক সিগন্যাল লাগিয়ে একটি নির্দিষ্টস্থানে অগ্নিসংযোগ করে এই মোহড়া প্রদর্শন করা হয়। মোহড়ার মাধ্যমে এয়ার ষ্ট্রাইকে আহত ও নিহতদের অফিস কক্ষ থেকে কিভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তা প্রদর্শন করা হয়। এই দিনের মোহড়ায় সহযোগীতার হাত বাড়িয়ে দেয় শান্তিরবাজার মহকুমা প্রশাসনের সিভিল ডিফেন্স সদস্য, শান্তিরবাজার আরক্ষা প্রসাশন, টিএসআর ১৪ নং বাহিনীর টিএসআর জওয়ান, শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মী ও শান্তিরবাজার মহকুমার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এইদিনের মোহড়া সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করেন শান্তিরবাজারের মহকুমা শাসক দীপিকা গৌতম।

Related posts

বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদেরঃঅমল চক্রবর্তী

২ ডিসেম্বর থেকে রাজ্যে শীতের আগমন ঘটবেঃআইএমডি আগরতলার প্রধান ডঃ পার্থ রায়

আগরতলা পুর নিগমের ৫০ নং ওয়ার্ডে বিরোধীরা নিজেদের পরাজয় মেনে নিয়েছেঃরাম প্রসাদ পাল