রক্তদানের বিষয়ে আরও বেশি করে মানুষকে সচেতন করতে হবে—মুখ্যমন্ত্রী

আগরতলা : রক্ত দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখা যায় না। নির্দিষ্ট সময় পর রক্ত নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তি ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারে। রক্তদানের বিষয়ে আরও বেশি করে মানুষকে সচেতন করতে হবে। দেশের মধ্যে রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য অনেকটা এগিয়ে রয়েছে।বনমালিপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।চতুর্থ মোহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান তিথি উদযাপন উপলক্ষ্যে রবিবার রাজধানীর বনমালিপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে রক্তদান উৎসব হয়। রক্তদান উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রক্তদান উৎসবে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরও ঘুরে দেখেন অতিথিরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের ক্ষেত্রে অনেকের মনে এখনো ভয়ভীতি রয়েছে। সেই ভয়ভীতি থেকে একটা অংশের মানুষ এখনো বেরিয়ে আসতে হবে। রক্তদানে যুব সমাজকে বেশি করে এগিয়ে আসতে হবে। রক্তদান করলে রক্তদাতার জন্য ভালো হয়। রক্তদান করলে রক্তদাতার শরীরে কোন ধরনের রোগ থাকলে জানা যায়। এদিন রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী