বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত চলবে অভিযান

আগরতলা : কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো, মানুষের আহার নিশ্চিত করার লক্ষে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’। এই অভিযান নিয়ে দেশ জুড়ে চলবে প্রচারাভিযান চলবে ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত। একে সামনে রেখে সোমবার দেশের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। মহাকরণে বসে এতে অংশ নেন মন্ত্রী। উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা। পরে বৈঠক নিয়ে বলতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, খাদ্য শস্যের ভাণ্ডার বৃদ্ধি, কৃষি কাজে ব্যয় কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অভিযান। এদিকে এদিন ভার্চুয়াল কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, আমাদের মন্ত্র এক রাষ্ট্র, এক কৃষি। সকলে মিলে এক সঙ্গে কাজ করা হবে। ইতি মধ্যে বিভিন্ন রাজ্যে তিনি গিয়েছেন। বাকি রাজ্য গুলিতেও বিভিন্ন কার্যক্রমে যাবেন বলে জানান।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী