মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র ইস্তফা দাবি মহিলা কংগ্রেসের

আগরতলা : মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র ইস্তফা দাবি মহিলা কংগ্রেসের। অপারেশন সিদুরে অংশ নেওয়া ভারতের গর্ব কর্নেল সুফিয়া কোরেশীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ।”অপারেশন সিঁদুরের” অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ইতি মধ্যে এই মন্ত্রীর বিরুদ্ধে দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সরব ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সোমবার সংগঠনের তরফে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। এদিন তিনি দাবি জানান মধ্যপ্রদেশের অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের। তিনি বলেন, অভিযুক্ত মন্ত্রীকে বিজেপি সরকার এখনও মন্ত্রীসভা থেকে বহিষ্কার করেনি। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে মহিলা বিরোধী বিজেপি সরকারের মানসিকতা প্রকাশ পেয়েছে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী