অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির

আগরতলা : শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির হয়।আগরতলা স্মার্ট সিটি ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে সুকান্ত একাডেমিতে হয় শিবির। প্রথমবারের মতো অস্থায়ী খাদ্য বিক্রেতাদের নিয়ে এই স্বাস্থ্য শিবির ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব সহ মেয়র ইন কাউন্সিলররা। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরের স্ট্রিট ভেন্ডরদের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরী। একই সাথে খাদ্য নিরাপত্তাও জরুরী। আগরতলা শহরে ৩ হাজার ১০০ জন স্ট্রিট ভেন্ডর রয়েছে। স্ট্রিট ভেন্ডরদের কাছ থেকে বহু মানুষ খাদ্য সামগ্রী ক্রয় করে। তাই স্ট্রিট ভেন্ডরদের সুস্থ থাকা অত্যন্ত জরুরী। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় ত্রিপুরা রাজ্যে ১০ হাজার জনকে স্ট্রিট ভেন্ডরের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা। এর মধ্যে শুধুমাত্র আগরতলা শহরে এখনো পর্যন্ত ৩ হাজার ১০০ জনকে স্ট্রিট ভেন্ডর লাইসেন্স দেওয়া হয়েছে। আগামীতে যে আরও দেওয়া হতে পারে টা এদিনের আলোচনা থেকে স্পষ্ট।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা