পর্যটন দপ্তর ও আইএইচসিএল-র মধ্যে পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের মৌ স্বাক্ষর হয়

আগরতলা : অবশেষে স্বাক্ষরিত হল মৌ। মঙ্গলবার বিকেলে পর্যটন দপ্তর ও আইএইচসিএল-র মধ্যে পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের মৌ স্বাক্ষর হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন মন্ত্রী সহ অন্যরা। এদিন রাজধানীর শ্যামা প্রসাদ মুখার্জি রোডস্থিত টিআইএফটি-এ পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের জন্য এই ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পুষ্পবন্ত প্যালেসে যে হোটেল নির্মাণ করা হবে সেই হোটেলের প্রতিটি রুমের আয়তন হবে ৪০ বর্গ মিটার। এছাড়াও হোটেলে বিশ্ব মানের সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব ও ফিটনেস সেন্টারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,পুষ্পবন্ত প্যালেসে যে হোটেল নির্মাণ করা হবে তাতে ১০০ টি কক্ষ থাকবে। তার মধ্যে ৪ টি কক্ষ বিলাস বহুল থাকবে। রাজবাড়ির আদলে রুম গুলি তৈরি করা হবে। বাণিজ্যিক হোটেলের রুমের মতো হবে না রুম গুলি। হোটেলটি নির্মাণের পর সবকিছু বোঝা যাবে। তিনি বলেন, বহিঃরাজ্যে বড় বড় গ্রুপের বড় বড় হোটেল দেখা যায়। শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যেও বড় একটি হোটেল হতে চলেছে।আইএইচসিএল তিন বছরের মধ্যে এই বড় মানের হোটেল নির্মাণের কথা বলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে দুই বছরের মধ্যে এই হোটেল নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য।

Related posts

ADG NCC NER Major General Anurag Vij Meets Tripura CM Dr. Manik Saha; Discusses Expansion of NCC in State

খুঁটি পূজার মধ্যদিয়ে দুর্গা পূজার প্রস্তুতি শুরু করল ভট্টপুকুর কালিটিলাস্থিত শান্তি সংঘ ক্লাব

আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালো সিপিআইএমএল