ফের রাজধানীর আই জি এম হাসপাতালের লিফট বিকলে সমস্যায় রোগী ও পরিজনেরা

আগরতলা : ফের রাজধানীর আই জি এম হাসপাতালের লিফট বিকলে সমস্যায় রোগী ও পরিজনেরা। কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ। বৃহস্পতিবার রাতে আচমকা বিকল হয়ে যায় আইজিএম হাসপাতালের লিফট। যার জেরে লিফটে আটকে পরে রোগী সহ একাধিক রোগীর পরিবারের লোকজন। দীর্ঘ প্রায় এক ঘণ্টা সময় ধরে বিকল হয়ে যাওয়া লিফটে আটকে থাকে রোগী সহ রোগীর পরিবার পরিজনরা। এতে করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পরে। পরবর্তী সময় বিকল হয়ে যাওয়া লিফট ভেঙ্গে সকলকে উদ্ধার করা হয়। লিফটে আটকে পড়া এক মহিলা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান এক জন রোগীকে নিয়ে আইজিএম হাসপাতালে এসেছিলেন। কিন্তু লিফটে আটকে পড়ার ফলে নতুন করে আরও একজন অসুস্থ হয়ে পড়েছে।কয়েক দিন পর পর লিফট বিকল হওয়ার ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা