রাজধানীর নজরুল কলাক্ষেত্রে উদ্বোধন ভীষ্ম দেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতার

আগরতলা : প্রতিবছরের মতো এবারো শুরু হল ভীষ্ম দেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা।শুক্রবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী, সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। শিশু নাট্য প্রতিযোগিতায় মেয়র দীপক মজুমদার বলেন বর্তমানে যারা শিশু নাট্য শিল্পী, তারা আগামিদিনে নাট্য শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন। যাতে করে আগামিদিনে রাষ্ট্র নির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন নাট্য দল এতে অংশ নিয়েছে।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক