চেয়রাম্যানের সাক্ষাৎ না পেয়ে টি আর বি টি অফিসের মূল ফটক আটকে রাখলেন টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীরা

আগরতলা : চেয়রাম্যানের সাক্ষাৎ না পেয়ে টি আর বি টি অফিসের মূল ফতক আটকে রাখলেন টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীরা। ২৭ এপ্রিল টি.আর.বি.টি পরিচালিত টেট ২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার সেই পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায় আর্টস এবং সায়েন্সের অনেক গুলি প্রশ্ন হয়তো সিলেবাস বহির্ভূত নয়তো বা ভুল। তাই টিআরবিটি বোর্ডের চেয়ারম্যানের নিকট পরীক্ষার্থীদের দাবি ছিল ভুল প্রশ্ন পত্রের কথা বিবেচনা করে স্টার প্রদান করা অর্থাৎ এই প্রশ্ন পত্রের সম্পূর্ণ মার্কস প্রদান করা হোক। কিন্তু দেখা যায় ফাইনাল আনসার কিতে সবগুলি ভুল প্রশ্ন পত্র বা সিলেবাস বহির্ভূত প্রশ্ন পত্রে স্টার প্রদান করা হয়নি। ফলে মঙ্গলবার বাধ্য হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটি অফিসে সামনে প্রথমে বিক্ষোভ দেখায়। অভিযোগ চেয়ারম্যান সাক্ষাৎ না করায় তারা টি আর বি টির মূল ফটকের সামনে বসে পড়েন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী