রাজধানীর বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালাল ট্রাফিক

আগরতলা : ব্যস্ততম সময়ে আগরতলা শহরের উত্তর গেট এলাকায় লোক দেখানো ট্রাফিকের অভিযান। যানবাহন থেকে জরিমানা আদায় করা হচ্ছে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গিরের নেতৃত্বে অভিযান চলে। বৃহস্পতিবার উত্তর গেইট এলাকায় ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যান চালকদের সচেতন করা হয়।ট্রাফিক সুপার কান্তা জাঙ্গির জানান ৯ জুন থেকে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার আগরতলা শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত ৬৩৫ টি যানবাহনের বিরুদ্ধে নম্বর প্লেটের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৬ টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন নম্বর প্লেটের জন্য ৫৫ টি যানবাহনকে আটক করা হয়েছে। যান দুর্ঘটনার লাগাম টানতে দুর্ঘটনা প্রবন এলাকা গুলিকে চিহ্নিত করা হয়েছে। এ ধরণের বিশেষ অভিযান আগামী দিনেও চলবে। দেখার বিশেষ অভিযানে সাফল্য আসে কিনা?

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা