জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির শুরু রাজধানীর বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে

আগরতলা : জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির শুরু রাজধানীর বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। স্কুলের এনএসএস ইউনিট-র সাত দিনব্যাপী বিশেষ শিবিরে উদ্বোধন হয় রক্তদান শিবিরের মাধ্যমে।রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস,শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা,বিদ্যালয়ের এন.এস.এস শিক্ষক সহ বিশিষ্টজনেরা। এদিন শিবিরে মেয়র বলেন, রক্তদান যারা করেছেন এটা তাদের জীবনের শ্রেষ্ঠ মানব ধর্ম মানব কর্ম পালন করেছেন। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা বজায় রাখে রক্তদান শিবির। কয়েক মাস আগে ব্লাড ব্যাঙ্ক গুলিতে কিছুটা রক্তের সংকট দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রী সকলের কাছে আহ্বান রেখেছিলেন । সেই আহ্বানে অনেকেই এগিয়ে এসেছেন। এদিকে এদিন অতিথিরা শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলেন। শিবিরে ছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা রক্ত দেন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি