ফল প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার দাবি ২০২২ সালের এস টি জি টি পরীক্ষার্থীদের

আগরতলা : রাজ্যের বিদ্যালয় গুলিতে চলছে শিক্ষক সংকট। বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষকের অভাব বেশী। এই অবস্থায় এস টি জি টি নিয়োগ করছে না সরকার। তাই ২০২২ সালের এস টি জি টি পরীক্ষার্থীরা ফের তাদের ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। অভিযোগ তিন বছর অতিক্রান্ত হতে চললেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এস টি জি টি পরীক্ষার্থীদের। ফল প্রকাশের দাবিতে তারা বার কয়েক শিক্ষা ভবনের সামনে এসে ধরনা সংগঠিত করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ফের পরীক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে আসেন বুধবার। শিক্ষা দপ্তরের অধিকর্তাকে না পেয়ে তারা বিক্ষোভ দেখায়। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।

Related posts

বৃত্তি প্রদানে বিলম্ব রুখতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাসের

উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোটে আগ্রহী কংগ্রেস, তবে আসন সমঝোতায় চাই ‘সম্মানজনক’ ভাগ! সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই অশান্ত বাংলাদেশ! জাতীয় ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান