ব্রাউন সুগার সহ দুই মহিলা আটক: পূর্ব আগরতলা থানার বড় সাফল্য

আগরতলা : গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে আজ পূর্ব আগরতলা থানার পুলিশ একটি বড় মাদক বিরোধী অভিযান চালিয়ে বনকুমারী বাজার সংলগ্ন অটো স্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।

 

ধৃত দুই মহিলা ব্যবসায়ীর নাম রোজনা বেগম ও পলসম বেগম, যাদের বাড়ি বিশালগড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, তারা আসাম থেকে ব্রাউন সুগার এনে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে প্রবেশ করেছিল।

 

অভিযানে নেতৃত্ব দেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার ও সদর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (SDPO) দেবপ্রসাদ রায়।

 

ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে আজই আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ

সুপার।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার