“মানব ও প্রাণী মিথস্ক্রিয়া” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে

oplus_140509184

আগরতলা : “মানব ও প্রাণী মিথস্ক্রিয়া” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হল প্রজ্ঞা ভবনে। মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। কর্মশালার উদ্বোধন করেন বন মন্ত্রী অনিমেষ দেববর্মা। পড়ে কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন একদিকে বন্য প্রাণী অপরদিকে মানুষ ও কৃষক। মাঝে রয়েছে বন দপ্তর। বন্য প্রাণী কৃষকের ধান ও সবজি ক্ষেত নষ্ট করে দেয়। আর এই ধান ও সবজি ক্ষেত একজন কৃষকের জীবন জিবিকা। তাই বন্য প্রাণী, মানুষ ও কৃষক সকলকে রক্ষা করতে হবে। তা কিভাবে সম্ভব তা নিয়ে গবেষণার প্রয়োজন। বিগত দিনে কি হয়েছে সবকিছু ভুলে যেতে হবে। আগামিদিনে কি ভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করতে হবে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা