সাব্রুম মহকুমায় গৃহবধূর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অপর অভিযুক্ত

সাব্রুম , ২৫ নভেম্বর: – সাব্রুম মহকুমার পূর্ব-লুধুয়া নতুন পাড়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ এবং পরবর্তী সময়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়েছে। ইতিমধ্যে মৃতার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনার পরবর্তী সময়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল সাব্রুম থানার পুলিশ। এবার এই ঘটনায় আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে চলে এসেছে। সূত্রের খবর, এই ঘটনায় আরো এক অভিযুক্ত নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বর্তমানে ওই অভিযুক্ত সাব্রুম পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related posts

ধর্মনগর সংশোধনাগারে গুরুতর অসুস্থ এক অভিযুক্ত যুবকের মৃত্যু ধর্মনগর জেলা হাসপাতালে

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু

এন.সি নগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপের বোতল উদ্ধার বিএসএফ-এর