আবারো সুপ্রিমকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার

oplus_140509184

আগরতলা : ফের একবার সুপ্রিমকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান শিক্ষা দপ্তরের ৮ জন DRW কর্মী কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর ধরে কর্মরত রয়েছে। তারা ত্রিপুরা উচ্চ আদালতে ২০২২ সালে একটি মামলা দায়ের করেছিল। তৎকালীন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ তাদের মামলাটি খারিজ করে দেয়। বিচারপতি বলেছিলেন যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম ২০১৮ সালের ৩১ জুলাই বাতিল হয়ে গেছে। তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারে না। পরবর্তী সময় তারা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করে। ডিভিশন বেঞ্চও একই যুক্তি দেখিয়ে মামলাটি খারিজ করে দেয়। পরবর্তী সময় এই ৮ জন DRW সুপ্রিমকোর্টে যায়। সুপ্রিমকোর্ট ২৮ ফেব্রুয়ারি এই মামলার রায় দান করে। সুপ্রিমকোর্ট এই মামলার রায়ে উল্লেখ করেছে এই ৮ জন DRW-কে অবিলম্বে তিন মাসের মধ্যে নিয়মিত করণ করতে হবে। সুপ্রিমকোর্ট রায়ে উল্লেখ করেছে রাজ্য সরকার ২০০৮ সালে সুপ্রিমকোর্টের নির্দেশে নিয়মিতকরণের স্কিম লাগু করেছিল। বর্তমানে স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এই DRW-দের কাছ থেকে বছরের পর বছর ধরে শোষণ মূলক ভাবে শ্রম আদায় করা যাবে না। এই ৮ জন DRW-কে চাকুরিতে যুক্ত হওয়ার পর থেকে ৩০ শতাংশ বকেয়া বেতন দিতে হবে। এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময় কাজ করেছে, সেই সময় পেনশনের মধ্যে রাখতে হবে। সুপ্রিমকোর্টের এই রাজ্যে রাজ্যের ৪০ হাজার অনিয়মিত কর্মীর সামনে নতুন রাস্তা খুলে গেছে বলেও দাবি করেন উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা