প্রভুবাড়ির পুকুর সংস্কারের কাজ আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবেঃমেয়র দীপক মজুমদার

আগরতলা : সোমবার প্রভুবাড়ির পুকুর সংস্কারের কাজ পুনরায় সরজমিনে ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা। এইদিন প্রভু বাড়ির পুকুর সংস্কারের কাজ সরজমিনে পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান প্রভু বাড়ির পুকুরের চার পাশের কিছু জায়গা বেদখল হয়ে গিয়েছিল। যতটা সম্ভব সেই জায়গা দখল মুক্ত করা হয়েছে। বর্তমানে পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান পুকুরটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমানে পুকুরটি ব্যবহার যোগ্য করে তোলা হবে। এই পুকুরটি রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর। পুকুর সংস্কারের কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি