কমলপুর নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের শ্মশানে বৈদ্যুতিক চুল্লিকে কেন্দ্র করে ক্ষোভ এলাকাবাসিদের মধ্যে

কমলপুর , ২৯ নভেম্বর: কমলপুর নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের শ্মশানকে কেন্দ্র করে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে এলাকাবাসিদের মধ্যে। ৯ অক্টোবর নতুন বৈদ্যুতিক চুল্লি প্রতিস্থাপন করা হয় এই শ্মশানে। এলাকাবাসীদের অভিযোগ এই বৈদ্যুতিক চুল্লি থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। পাশাপাশি মেশিনের বিকট শব্দ পৌঁছে যাচ্ছে আশপাশের বাড়ি গুলিতে। জানা যায় শনিবার দুপুর ২ টায় একটি মৃতদেহ চুল্লিতে প্রবেশ করানো হলেও রাত ৯টা পর্যন্ত দাহ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অভিযোগ মৃতদেহটি বারবার চুল্লি থেকে বের করে পুনরায় প্রবেশ করাতে হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন আধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের পরেও কেন এই সমস্যা? তাঁদের দাবি অবিলম্বে বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক ত্রুটি, দুর্গন্ধ ও শব্দের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

Related posts

৭ টি পুর ও নগর সংস্থার ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিআইএম এজেন্টরাঃজিতেন্দ্র চৌধুরী

জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী রতন লাল নাথের নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেতাব নিজেদের করে নিল আই.এল.এস