রাজ্যের কলেজ গুলিতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩০৬ টিঃমন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা : বর্তমানে রাজ্যের কলেজ গুলিতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩০৬ টি। শুক্রবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ। এইদিন বিধানসভায় তিনি আরও জানান উচ্চ শিক্ষা দপ্তর পর্যায়ক্রমে শূন্যপদ গুলি পূরণ করবে। বর্তমানে যে ৩০৬ টি শূন্য পদ রয়েছে তার মধ্যে সাধারন ডিগ্রি কলেজে রয়েছে ২৩৪ টি। প্রফেশনাল কলেজে রয়েছে ২৬ টি। এবং টেকনিক্যাল ডিগ্রি কলেজে রয়েছে ৪৬ টি।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার