লেইক চৌমুহনী বাজারে মদমত্ত দুই অটো চালকের ঝামেলা গড়ালো পশ্চিম আগরতলা থানা পর্যন্ত

আগরতলা : মদমত্ত অটো চালকের ঝামেলা গড়ালো পশ্চিম আগরতলা থানা পর্যন্ত। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লেইক চৌমুহনী বাজারে মদমত্ত অবস্থায় অটো চালক গৌতম দেবনাথ আক্রমণ করে অপর অটো চালক প্রানতোষ নম-র উপর। অভিযোগ মদমত্ত অবস্থায় থাকা অটো চালক গৌতম দেবনাথ প্রানতোষ নম-কে দেখে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত অটো চালক প্রানতোষ নম সহ অন্যান্য অটো চালকরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে অভিযুক্ত অটো চালক গৌতম দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এবং অভিযুক্ত অটো চালকের উপযুক্ত শাস্তির দাবি জানায়।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি