আগরতলা : জে.আর.বি.টি-কে কড়া নির্দেশ দিল উচ্চ আদালত। গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে লোক নিয়োগের জন্য জেআরবিটি পরীক্ষা নেয়। এবং নিয়োগের জন্য তালিকা প্রকাশ করে। তারপর ২০২৪ সালে উচ্চ আদালতে পৃথক পৃথক চারটি মামলা দায়ের করে বেশ কয়েকজন চাকুরি প্রত্যাশী। তাদের অভিযোগ ছিল তারা দিব্যাঙ্গ। তার উপর তারা অধিক নাম্বার পাওয়ার পরও তাদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম নাম্বার পাওয়া প্রার্থীদের নাম নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই চারটি মামলার চূড়ান্ত শুনানি হয়। বৃহস্পতিবার উচ্চ আদালত এই চারটি মামলার রায় একসাথে প্রদান করে। উচ্চ আদালত জে.আর.বি.টি-কে নির্দেশ দিয়েছে মেধার ভিত্তিতে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করার জন্য। এবং চার মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উচ্চ আদালত রায় দিয়েছে বলে জানান মামলাকারীদের পক্ষের আইনজীবী।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি