মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা

oplus_2097152

আগরতলা : ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আগরতলা প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর নেতৃত্ব সহ সদস্য সদস্যারা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার সঞ্জয় দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও মে দিবস পালন করা হচ্ছে। মে দিবস উপলক্ষ্যে এইদিন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। ২০১৮ সালের পূর্বে মে দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি ছিল। ২০১৮ সাল থেকে সরকার মে দিবসের ছুটি বাতিল করে দিয়েছে। ভারতে ১৯১৯ সাল থেকে মে দিবসটি শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে বলেও জানান তিনি।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি