সিপিআইএম-এর উদ্যোগে পালন করা হল হো চি মিনের ১৩৭ তম জন্মদিন

oplus_140509184

আগরতলা : ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের ১৩৭ তম জন্মদিন মঙ্গলবার। সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল। এইদিন সিপিআইএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হো চিন মিনের ১৩৭ তম জন্মদিন মঙ্গলবার। অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। ১৯২০ সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন। জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবনীর বিষয়ে তুলে ধরেন।

Related posts

টি.বি.এস.ই-র সভাপতির নিকট ডেপুটেশান প্রদান করল এন.এস.ইউ.আই ও স্বাভিমান সামাজিক সংস্থা

পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সড়ক অবরোধ এবিভিপি-র

বিপুল পরিমাণ অর্থ সহ পুলিশ কনস্টেবলের স্ত্রীর ভাইরাল ছবির ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করল পশ্চিম থানার পুলিশ