টি.বি.এস.ই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মে

oplus_136314880

আগরতলা : বুধবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র প্রদানের কাজ। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৮ মে প্রকাশ করা হয়েছে। বুধবার থেকে মার্কশিট ও শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়ে গেছে। এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা ৩০ মের মধ্যে এই আবেদন পত্র পর্ষদে জমা দিতে হবে।

 

Related posts

রাধানগরস্থিত বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হল মহা কঠিন চীবর দান উৎসব

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ফারাক যত দ্রুত সম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

বামফ্রন্ট সরকারের সময় উন্নয়নের ছুয়া জনগণ উপভোগ করেছেঃঝর্ণা দাস বৈদ্য