নগদ অর্থ ও ব্রাউনসুগার সহ এক নেশাকারবারিকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ

oplus_0

আগরতলা : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। পশ্চিম আগরতলা থানার ওসি জানান ভাটি অভয়নগর কাঁঠালতলি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা কাজল দাসের মেয়ে কবিতা দাসের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। সেই সংবাদের ভিত্তিতে রামনগর ফাঁড়ি থানার পুলিকে সাথে নিয়ে কবিতা দাসের বাড়িতে তল্লাসি অভিযান চালান। এই তল্লাসি অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ ব্রাউন সুগারের বেশকিছু কৌটা উদ্ধার হয়। সাক্ষিদের উপস্থিতিতে নগদ অর্থ গণনা শেষে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া ব্রাউনসুগারের কৌটা। আটক করা হয়েছে কবিতা দাসের ছেলেকে। তার বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে তা বের করা হবে। এবং তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি