রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই-র

oplus_140509184

আগরতলা : দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই-র। বুধবার এস.ইউ.সি.আই-র কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নেতৃত্বে ছিলেন এস.ইউ.সি.আই-র রাজ্য স্তরের নেতৃত্বরা। সংগঠনের এক নেতৃত্ব জানান রাজস্থানে পর পর একই পরিবারের দুই বোন গণ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রথমে বড় বোনকে গণ ধর্ষণ করা হয়। এবং সেই বোন আত্মহত্যা করে। ছোট বোন অভিযুক্তদের শনাক্ত করে পুলিশের নিকট অভিযোগ জানায়। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভুমিকা পালন করে। পড়ে অভিযুক্তরা ছোট বোনকে গণ ধর্ষণ করে। এবং ছোট বোনও পরবর্তী সময় আত্মহত্যার পথ বেছে নেয়। তাই এস.ইউ.সি.আই-র পক্ষ থেকে দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি