সাংবাদিক সম্মেলন করে জ্বালানী সাশ্রয় করারা আহ্বান জানান কল্যাণী সাহা রায়

oplus_136314880

আগরতলা : সাংবাদিক সম্মেলন করে জ্বালানী সাশ্রয় করারা আহ্বান জানান বিধানসভায় মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। শুক্রবার ত্রিপুরা বিধানসভায় নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে কল্যাণী সাহা রায় জানান পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে দেশের প্রধানমন্ত্রী দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছেন আগামি এক বছর স্বর্ণ ক্রয় না করার জন্য। জ্বালানী সাশ্রয় করার জন্য। এবং যেখানে যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বিশেষ সচিব কিছু নির্দেশিকা জারি করেন। পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলা হয়েছে। কল্যাণী সাহা রায় জানান প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানী সাশ্রয় করা নাগরিক দায়িত্ব। রোস্টার ডিউটি অনুযায়ী যারা বাড়িতে থাকবে তারা যেন নিজ বাড়িতে থাকে এবং জ্বালানী সাশ্রয় করছে তা সুনিশ্চিত করতে হবে। জ্বালানী সাশ্রয় করা নিজেদের অভ্যাসে পরিণত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জ্বালানী সাশ্রয় করার জন্য নিজের কনভয় কমিয়ে দিয়েছেন। অন্যান্য মন্ত্রী, বিধায়করাও নিজেদের মতো করে জ্বালানী সাশ্রয় করছেন। ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমানোর উপর গুরুত্ব দেন কল্যাণী সাহা রায়। বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহারের উপর জোর দেন বিধানসভার মুখ্য সচেতক।

Related posts

সহসাই নবম পর্যায়ে মাসকা অভিযান শুরু হবেঃমুখ্যমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রকাশিত হল কৃষ্টি পরিষদের শারদ সাহিত্য সম্ভার ‘কৃষ্টি’

টিসিএস অফিসাররা সরকারের মুখঃমুখ্যমন্ত্রী