বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে

আগরতলা : ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গুলির মধ্যে একটি হল ঈদ-উল-আযহা। ঈদ-উল-আযহাকে আবার কোরবানির ঈদও বলা হয়ে থাকে। বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখে রাজধানীতে গেদু মিয়া মসজিদে চলছে চূড়ান্ত প্রস্তুতি। গেদু মিয়া মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। গেদু মিয়া মসজিদের এক কর্মী জানান ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদকে সামনে রেখে আগরতলা টাউন জামে মসজিদ ও গেদু মিয়া মসজিদে সাফাইর কাজ চলছে। ঈদের মুল অনুষ্ঠানটি হবে গেদু মিয়া মসজিদে। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করা হবে বলে জানান তিনি।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!