সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি মনোনীত প্রার্থী পৃথা দেব পাল ও সম্পাদক ভাস্কর দেববর্মা

oplus_140509184

আগরতলা : ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল সংবিধান বাঁচাও মঞ্চ। এইবারের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চ সভাপতি পদে আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাসের জায়গায় প্রার্থী করেছে পৃথা দেব পালকে। বুধবার সাংবাদিক সম্মেলন করে সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষে আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী জানান ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সংবিধান বাঁচাও মঞ্চ মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছে রিটার্নিং অফিসারের নিকট। তিনি আরও জানান ২০১৮ সালে আইনজীবীদের নিয়ে অরাজনৈতিক সংগঠন সংবিধান বাঁচাও মঞ্চ গঠন করা হয়। সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে এইবার ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদের জন্য লড়াই করছে পৃথা দেব পাল। সহ সভাপতি পদে সঞ্জয় সাহা, সম্পাদক পদে ভাস্কর দেববর্মা, সহসম্পাদক পদে ভবানী রঞ্জন ভট্টাচার্য ও মল্লিকা সাহা লড়াই করছেন নির্বাচনে। এছাড়াও সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে সদস্য হিসাবে লড়াই করছে আরও ১০ জন প্রার্থী।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি