আবারো দুই দিনের শিশুর সফল অস্ত্রপচার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ

আগরতলা : দুই দিনের শিশুর সফল জটিল অস্ত্রপচার হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ। তেলিয়ামুড়ার বাসিন্দা দীপঙ্কর রায়ের একদিন বয়সী ছেলের জন্মগত সমস্যা থাকার কারনে ১৯ মে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শিশুটির জন্মগত ডাক্তারি ভাষায় ডায়াফ্রাম হার্নিয়া সমস্যা ছিল। যার ফলে শিশুটি র পেটের সকল নারি বুকের বাম দিকের ফুসফুসের উপর উঠে গিয়েছিল। শিশুটি মায়ের পেটে থাকা কালীন শিশুটির এই জটিল সমস্যা ধরা পড়ে। সাথে সাথে শিশুর পরিবারের লোকজন ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাকের সাথে যোগাযোগ করেন। ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় পরিবারের লোকজন ওনার কাছে আসার পর তিনি বাচ্চাটিকে দ্রুত ডেলিভারি করানোর পরামর্শ দেন। জিবি হাসপাতালে ডেলিভারি হয় ১৯ মে। সেই দিনই শিশুটিকে জিবি হাসপাতাল থেকে ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করা হয়। ২০ মে সকল পরীক্ষা নিরীক্ষা করার পর শিশুটির জটিল অস্ত্রপচার করা হয়। এই জটিল অপারেশন করতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এবং মায়ের দুধ খাচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শিশুটিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানান ডাক্তার অনিরুদ্ধ বসাক।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!