Home First post প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋন প্রদান করা হয়ঃকেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋন প্রদান করা হয়ঃকেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল

by sokalsandhya
0 comments

আগরতলা : রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধা ভোগীদের মধ্যে সুবিধা প্রদান করা হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা সুবিধাভোগীদের হাতে সুবিধা তুলে দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী প্রতিটি ব্যক্তির কথা ভাবেন। পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋন প্রদান করা হয়। যাতে করে তারা তাদের ব্যবসার প্রসার করতে পারে। বিগত ৬ বছরে দেশের প্রায় সাড়ে ৭৫ লক্ষ স্ট্রিট ভেন্ডরকে পিএম স্বনিধি প্রকল্পে সুবিধা প্রদান করা হয়েছে। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন স্ট্রিট ভেন্ডরদের অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যা গুলি সরকার দেখবে। স্ট্রিট ভেন্ডররা যেন সম্মানের সাথে বাচতে পারে সেই দিকে সরকার নজর দেবে। পিএম স্বনিধি ২.০ প্রকল্প আপাতত রাজ্যের ৬ টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। বিজেপি সরকার লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। ত্রিপুরা রাজ্যে পিএম স্বনিধি প্রকল্পের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তা ১০০ শতাংশ সফল করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যের ২০ টি পুর ও নগর এলাকার স্ট্রিট ভেন্ডরদের চিহ্নিত করে শংসাপত্র প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯ হাজারের অধিক স্ট্রিট ভেন্ডরকে ঋন প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। ১৫.৯৯ কোটি টাকার ঋনের অনুমোদন দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের কতজন স্ট্রিট ভেন্ডরকে ঋন প্রদান করা হয়েছে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, TRLM-এর অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles