স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

oplus_140509184

আগরতলা : স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে রবিবার অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৯টায় গীতাঞ্জলি গেস্ট হাউসের কনফারেন্স হল-এ হয় এজিএম। এতে পৌরহিত্য করেন স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি সরযূ চক্রবর্তী। সভায় সচিবের প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এজিএম-এর লক্ষ্যে ফেডারেশনের অনুমোদিত ইউনিট গুলির প্রতিনিধিরা শনিবার রাজ্যে এসে পৌঁছেছেন। দীর্ঘ ২০ বছর পর আগরতলায় ফের ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা হলো। এতে সহযোগিতার হাত বাড়িয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। সাথে লংতরাই গুঁড়া মশলা, ত্রিপুরা চা উন্নয়ন নিগম, তনয় দাস, নীলজ্যোতি ট্রাভেলস সহায়তা করেছে। এজিএম-এর পর প্রতিনিধিরা উদয়পুরে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শন করেন এবং পরে নীর মহলের সৌন্দর্য উপভোগ করেন। শনিবার ফেডারেশনের প্রতিনিধিদের সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা এ আই পি এস-এর কার্যকরী কমিটিতে প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় এস. সাবা নায়কনকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ছিলেন মূল স্পন্সরার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষে হেড অব মার্কেটিং জিৎ ভট্টাচার্য্য ও রিজিওনাল ম্যানেজার (পশ্চিম) সুজিত রায়। এছাড়া ছিলেন রাজ্যের প্রথম অর্জুন পুরষ্কার প্রাপ্ত কিংবদন্তি জিমন্যস্ট মন্টু দেবনাথ। ফেডারেশনের প্রতিনিধিরা শহর আগরতলার বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করেন। এর মধ্যে ছিল উজ্জয়ন্ত প্রসাদ, এম বি বি স্টেডিয়াম, আখাউড়া স্থলবন্দর সীমান্ত প্রমুখ। সফল ভাবে এই আয়োজনে সহযোগিতার জন্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে সকল স্পন্সরার ও ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল