T.F.A আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের বি-গ্রুপ থেকে সুপার লিগ খেলা নিশ্চিত করল ইকফাই এফ.সি

oplus_0

আগরতলা : T.F.A পরিচালিত লংতরাই সি-ডিভিশন ঘরোয়া ফুটবল আসরে সাই STC-কে পরাজিত করে বি-গ্রুপ থেকে সুপার লিগে খেলা নিশ্চিত করল ইকফাই এফ.সি। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে সাই STC-কে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করে বি-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপারে খেলার যোগ্যতা অর্জন করে ইকফাই এফ.সি। ম্যাচে ইকফাই এফ.সি-র হয়ে জোড়া গোল করে খেলার ৬২ ও ৭৯ মিনিটে রুবেল হাসান।৷ পাশাপাশি দলের হয়ে ১ টি করে গোল করে ম্যাচের ৭০,৭২ ও ৭৮ মিনিটে যথাক্রমে স্টিফেন, জুয়েল দেববর্মা ও প্রনব সরকার। অপরদিকে সাই STC-র হয়ে ১ টি গোল করে ৭৭ মিনিটে সন্দীপ দেববর্মা। এইদিনের দ্বিতীয় ম্যাচে এ-গ্রুপের নিয়মরক্ষার খেলায় মাঠে নামে ভারত রত্ন সংঘ ও UBST। ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে UBST-কে পরাজিত করে লিগে অপরাজিত থেকে যায় ভারত রত্ন সংঘ।

Related posts

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

দীর্ঘ দিন ধরে ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের নাম নিয়ে তাল বাহানা চলছিলঃসুজিত রায়

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা